1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ইউক্রেনের শস্যবোঝাই আরও ৩ জাহাজ তুর্কি প্রণালিতে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২০৭ Time View

ইউক্রেনের শস্যবোঝাই আরও তিন জাহাজ কৃষ্ণসাগরে অপেক্ষা করছে। এগুলো তুরস্কের ইস্তানবুল প্রণালিতে প্রবেশের আগে পরীক্ষা করা হচ্ছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে। জাহাজ তিনটি ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে আয়ারল্যান্ড, ব্রিটেন ও তুরস্ক যাবে।

এগুলোর মধ্যে প্রথমটি পানামার পতাকাবাহী নেভি স্টার জাহাজটি গত শুক্রবার ওডেসা বন্দর থেকে ৩৩ হাজার টন শস্য নিয়ে বোঝাই করেছে। এটি আয়ারল্যান্ড যাবে।

দ্বিতীয়টি মাল্টার পতাকাবাহী জাহাজ রোজেন। এটি ইউক্রেনের চরনোমরস্ক বন্দর থেকে ১৩ হাজার টন শস্য নিয়ে যাচ্ছে ব্রিটেনে।

আর তুর্কি পতাকাবাহী পোলারনেট নামে তৃতীয়টি জাহাজটি ১২ হাজার টন শস্য নিয়ে তুরস্ক যাচ্ছে।

জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের তিনটি বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানির চুক্তি হয়েছে।

এর আগে গত সোমবার সকালে ‘রাজোনি’ নামের সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি ওডেসা থেকে লেবাননের ত্রিপোলি বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

এটি ছিল ইউক্রেনে রুশ হামলা শুরুর পর প্রথম শস্যবাহী জাহাজ। সাগরের একটি নিরাপদ করিডোর দিয়ে এসব শস্যবাহী জাহাজ চলবে।

গত ২২ জুলাই রাশিয়া, তুরস্ক, জাতিসংঘ ও ইউক্রেনের মধ্যে শস্য পরিবহণ চুক্তি হয়।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT