1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

আরও আট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাজধানীর পৃথক তিন থানায় দায়ের হওয়া আট মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরের পর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য এদিন বেলা ৩ টায় সময় ঠিক করেছেন।

আসামি পক্ষে আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আজকে বেলা তিনটায় জামিন শুনানির জন্য সময় ঠিক করেন।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT