1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

আবারও ভূত হয়ে ফিরছেন বিদ্যা বালান

banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View

আজ থেকে প্রায় ১৭ বছর আগে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় তার অভিনীত সেই চরিত্রটির নাম মঞ্জুলিকা। এ সিনেমার দ্বিতীয় কিস্তিতে মঞ্জুলিকার চরিত্রে দেখা গিয়েছিল টাবুকে।

১৭ বছর পর সিরিজের তৃতীয় কিস্তিতে আবারও ফিরছেন বিদ্যা, এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। শুধু ফিরছেনই না, এ সিনেমার বেশিভাগ অংশে বাংলায় কথা বলতেও শোনা যাবে তাকে। এর কারণ, সিনেমাটির প্রায় আশিভাগ শুটিং হবে কলকাতা ও তার আশপাশে। ‘ভুল ভুলাইয়া’ ও ‘ভুল ভুলাইয়া-২’ মুক্তির পর বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করেছিল।

প্রথম কিস্তিতে অক্ষয়কে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে তিনি ছিলেন না। তৃতীয় কিস্তিতেও নেই। তবে ভক্তদের দাবি তাকে ফিরিয়ে আনার জন্য। নির্মাতা আনিস বাজমী অক্ষয়কে ফিরিয়ে না আনলেও বিদ্যাকে ফিরিয়ে এনেছেন।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে এ সিনেমার কাজ। এ প্রজেক্টের মাধ্যমে ফের বাণিজ্যিক সিনেমায় ফিরছেন অভিনেত্রী। বিদ্যা বালান ছাড়াও সিনেমায় আরও দেখা যাবে কার্তিক আরিয়ানকেও। তিনি অবশ্য দ্বিতীয় কিস্তিতেও ছিলেন। চলতি বছরের দীপাবলির সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT