1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘শিমু’ সিনেমার প্রদর্শনী

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২২১ Time View

পোশাক শিল্পে জেন্ডারভিত্তিক সমতা এবং নারী শ্রমিকের ওপর সহিংসতা ও যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্লাস্ট, ক্রিশ্চিয়ান এইড ও নারীপক্ষের সম্মিলিত উদ্যোগ ‘সজাগ’ কোয়ালিশন ২০১৭ সাল থেকে কাজ করছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস কিংবা মে দিবস উপলক্ষে ২০ ও ২৭ মে  রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘শিমু’ ও পথনাটক ‘অধিকার’ প্রদর্শনের আয়োজন করেছে ‘সজাগ’ কোয়ালিশন ।

দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্পের চলচ্চিত্র ‘শিমু’ ২০ মে বিকাল ৪টায় প্রদর্শিত হবে আশুলিয়ার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কাস সলিডারিটির কার্যালয়ে এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে জিরাবো নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের মাঠে। এছাড়া ২৭ মে বিকাল ৪টায়  টঙ্গীর সাতাইশ স্কুলে প্রদর্শিত হবে চলচ্চিত্র শিমু।

শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘শিমু’ প্রতিকুলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে ‘শিমু’ একজন সম্মুখযোদ্ধা।

ছবিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায়। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT