1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

অর্থ আত্মসাতের দায়ে ঢামেক কর্মচারীর ১০ বছর জেল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৩০ Time View

টিকিট বিক্রি ও রোগী ভর্তির ৩০ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সাবেক রেকর্ড কিপার ও টিকিট কাউন্টার ইনচার্জ আজিজুল হক ভূঁইয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান বুধবার এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি আজিজুল হক ভূঁইয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা দিতে না পারলে তাকে আরও তিন মাস সাজা খাটতে হবে। এ ছাড়া তার আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ, অর্থাৎ ৩০ লাখ ৫০ হাজার ৬০১ টাকা জরিমানা করেন আদালত, যা ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ পাবে বলে রায়ে জানানো হয়েছে।

রায় ঘোষণার সময় আজিজুল হক পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানিয়েছেন।

৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৪ অক্টোবর আজিজুল হক ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম। তদন্ত করে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কমিশনের উপসহকারী পরিচালক নূরুল ইসলাম অভিযোগপত্র জমা দেন।

সেখানে বলা হয়, আজিজুল ২০০৯ থেকে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকার সময় টিকিট বিক্রির ১৫ লাখ ৫৯ হাজার ৬৫৫ টাকা এবং রোগী ভর্তির ১৪ লাখ ৯০ হাজার ৯৬৪ টাকা আত্মসাৎ করেন।

২০২১ সালের ৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT