1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সচিবালয়ে প্রবেশের পর নিজ দফতরে না গিয়ে একাধিক মন্ত্রণালয় হঠাৎ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছে সরাসরি হেঁটে বিভিন্ন ভবনে যান।

প্রথমে তিনি ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে একই ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

এরপর প্রধানমন্ত্রী ৫ নম্বর ভবনে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।

এছাড়া দিনজুড়ে তার নির্ধারিত কর্মসূচি অব্যাহত থাকে। সকালে তিনি কৃষক কার্ড সংক্রান্ত একটি সভায় সভাপতিত্ব করবেন। সভায় স্থানীয় সরকার, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT