1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে বগুড়ায় গাছচাপায় প্রাণ গেল পান ব্যবসায়ীর যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, কয়েক অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, উদ্বোধন ও জনসভা আজ ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক সংকুচিত আয় ও বাড়তি ব্যয়ের চাপে মধ্যবিত্ত, জীবনযাত্রায় বাড়ছে চাপ নৈশভোজে গুলির শব্দে উত্তেজনা, নিরাপদে সরানো হলো ট্রাম্প; শুটার আটক একনেকের বৈঠক আজ: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন ফরিদপুরে শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু নগরকান্দায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি, উদ্বোধন ও জনসভা আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর সফরে পৌঁছেছেন। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে তিনি যশোরের উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে একটি সুধী সমাবেশেও অংশ নেন তিনি।

পরে যশোর সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য বিরতি নেয়ার পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

দিনের সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে এবং রাতে রাজধানীতে পৌঁছাবেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম যশোর সফর। এর আগে ফেব্রুয়ারির শুরুতে তিনি যশোরে একটি জনসভায় অংশ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT