1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ, শুরু হয়েছে যুক্তিতর্ক সশস্ত্র বাহিনীর প্রথম যৌথ স্পেশাল ফোর্স মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য রুহুল কবির রিজভীর বগুড়া থেকে ঢাকায় ফিরছে সোহেল খানের মরদেহ, গ্রামের বাড়িতে শেষ বিদায় দীর্ঘ আট মাস পর হামে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৪১৭ জন ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি এইচএসসি ও সমমানের ফল পুনর্মূল্যায়ন: বদলে গেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুরু মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভি ও ফেসবুকে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলা: সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

রাজশাহীতে হামের প্রকোপ ভয়াবহ: একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪২৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজশাহীতে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে ২৪ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে।

চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT