1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২০৩ Time View

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরে আট বছরের শিশুকন্যা ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে আমিরুল মৃধা (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন করাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা  অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন । এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি আমিরুল মৃধা বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর শহরের দক্ষিণ কালিবাড়ী মহল্লার পিয়োন কলনী সংলগ্ন আকবর মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
ওই শিশুটির মা একই এলাকার একটি মেসে রান্না করে জীবিকা নির্বাহ করতেন। তার স্বামী প্রবাসী। ওই সময় শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

আদালত ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ জুন ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই দিন বিকেল ৩টার দিকে আমিরুল একটি মেসের রান্না ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই বছর ২০ জুন আমিরুলকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান গত ২০২৩ সালের ১৮ জানুয়ারি আমিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (সরকারি কৌশলী) গোলাম রব্বানী ভুইয়া বলেন, রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় প্রদানের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারগারে নিয়ে যাওয়া হয়।

আশাবাদ ব্যাক্ত করে পিপি আরও বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজ থেকে অপরাধ প্রবণতা কমতে এ রায় ভুমিকা রাখবে। ধর্ষণ করে কেউ পার পাবে না এ রায় তার একটি বার্তা বহন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT