1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

ফরিদপুরে গৃহবধূ হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ Time View
আনোয়ার জাহিদঃ
ফরিদপুরে আকলিমা বেগম ওরফে সোনিয়া (৩০) নামের এক গৃহবধূ হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদেরকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গত বুধবার (২৬ ফেব্রুয়ারি)  ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।  নিহত সোনিয়া ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আ: ওহাব শেখের মেয়ে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি এলাকার আঃ খালেক বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস (৪০) ও একই উপজেলার মোহনপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. আনিছুর রহমান (৩২)।
রায় ঘোষণার সময় মো. আনিছুর রহমান আদালতে হাজির ছিলেন না। আদালতে উপস্থিত সালাম বিশ্বাসকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি ফোন পেয়ে সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুরের ভাড়া বাড়ি থেকে বের হন গৃহবধূ আকলিমা বেগম ওরফে সোনিয়া। এর একদিন পর ২০ সেপ্টেম্বর ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরবর্তীতে নিহত সোনিয়ার বাবা আঃ ওহাব শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এই রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT