1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব| ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

কৃষি জমিতে পুকুর খননে বাধা, ১০ কৃষককে কুপিয়ে জখম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

রাজশাহীর বাগমারায় তিনফসলি কৃষি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় ১০ জন কৃষককে কুপিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কালুপাড়া গ্রামের সাইদুর রহমান, বাবলু রহমান ও ভুট্টু রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কালুপাড়া গ্রামের মৃত তাসের আলীর ছেলে জেহের আলী, নুর আলীর ছেলে সাইনুর রহমান, মোহাম্মদ আলীর ছেলে আরিফ হোসেন ও জোনাব আলীর ছেলে সুমন হোসেনসহ এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে যশোর বিলে কৃষকদের তিনফসলি জমি দখল করে নিয়ে সোমবার রাতে জোরপূর্বক পুকুরখনন কাজ শুরু করেন। এ সময় স্থানীয় কৃষকদের পক্ষে ৯৯৯ কল দেওয়া হলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরখনন বন্ধ করে দেন।

কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারো পুরোদমে পুকুরখনন কাজ শুরু হয়। এ বিষয়ে মঙ্গলবার বিকালে কৃষকদের পক্ষে কালুপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বাচ্চু, শামসুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও বল্টুর ছেলে জাহিদ হোসেন যৌথভাবে বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের কপিতে এলাকার আরো প্রায় শতাধিক কৃষক স্বাক্ষর করেছেন।

কিন্তু স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও অবৈধ পুকুর খনন বন্ধ হয়নি। এ কারণে এলাকার ভুক্তভোগী কৃষকরা মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের জমিতে পুকুর খনন বন্ধ করার জন্য বাধা দিতে গেলে প্রভাবশালী জেহের আলী, সাইনুর রহমান, আরিফ হোসেন ও সুমন হোসেনের নেতৃত্বে তাদের ভাড়া করা সন্ত্রাসীরা কৃষকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, আমি আজই বাগমারায় যোগদান করেছি। ঘটনাটি জানার পর কৃষকদের ওপর হামলাকারি ও কৃষিজমিতে পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এই ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT