1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থার ওপর বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে হামের পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ জন আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭ ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামিসহ ৫ জন আটক দেশে ১ লাখ ২২ হাজার মেট্রিক টন ডিজেল মজুত, সরবরাহে সংকট নেই: তথ্য উপদেষ্টা কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শ্রীনগরে সাবওয়ে এলাকায় পিকআপ দুর্ঘটনা, ৭ নির্মাণ শ্রমিক আহত ১৩টি ফ্লাইটে আজ সৌদি যাচ্ছেন ৫,৩৬৭ হজযাত্রী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বেড়েছে লোডশেডিং চান্দিনায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার, বাড়ি থেকে প্রিন্টার–ল্যাপটপ জব্দ রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা সেবায় ব্যাঘাত

যুবসমাজকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৪৩ Time View

ডেস্ক রিপোর্টার

আওয়ামী লীগ সরকার গত ১৩ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দেশের যুবসমাজকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এজন্য দেশে বেকারত্বের হার কমে এসেছে।

শুক্রবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যুবসমাজকে উন্নত ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। দেশে কর্মসংস্থান ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। দেশের শিশু, কিশোর ও যুববকদের আত্মনির্ভরশীল, পরোপকারী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতা ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ জারির মাধ্যমে স্কাউট সংগঠনকে স্বীকৃতি প্রদান করেন।

শেখ হাসিনা বলেন, আমি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি করে স্কাউট দল খোলার এবং মেয়েদের মানসম্পন্ন গার্ল ইন স্কাউট দল খোলার জন্য নির্দেশনা প্রদান করেছি। স্কাউটিংকে এগিয়ে নিতে আমাদের সরকার সব সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ১৯৭২ সালের ৮ এপ্রিল স্কাউটিং কার্যক্রম নব উদ্যোগে শুরু হয়। ২০২২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে স্কাউটিংয়ের ৫০ বছর পূর্ণ হচ্ছে। এ দিনটিকে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ হিসেবে উদযাপনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্কাউটসের প্রত্যেক সদস্য দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটস দিবসের সার্বিক সফলতা কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT