1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

খালেদা জিয়াকে নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৩১ Time View

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।

রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এর আগে রোববার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে না বলে মতামত দেয় আইন মন্ত্রণালয়।

সরকারের সিদ্ধান্ত কি খালেদা জিয়ার পরিবারকে জানিয়ে দেওয়া হবে-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এরই মধ্যে উনারা জেনে গেছেন। এরপরও চাইলে তাদের জানিয়ে দেওয়া হবে। তাদের কোনো কিছু জানার থাকলে, কথা বলতে পারেন। কিন্তু সিদ্ধান্ত যেটা সেটা পরিবর্তন হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তাব মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যেহেতু আইনি জটিলতা রয়েছে, তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছিলাম তাদের মতামতের জন্য। যে মতামতটা আসছে সেই মতামত বোধহয় তাদের (খালেদা জিয়ার পরিবার) পক্ষে আসেনি। এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে।

এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী-এমন প্রশ্নে বলেন, এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি।

গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।৭৮ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভার জটিলতায় ভুগছেন। তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশ  নিয়ে চিকিৎসার আবেদন করেছে পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT