1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ নয়: আপিল বিভাগ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২৮ Time View

এখন থেকে কোনো মামলায় গ্রেফতার আশঙ্কায় থাকা আসামির আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট— এমন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এ সময় গৃহকর্মী নির্যাতনের এক মামলায় সৈয়দ আশফাক ও তার স্ত্রীকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে দেন আপিল বিভাগ। একইসঙ্গে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে যে জামিন নিয়েছিলেন তাও বাতিল করে দেন। তাকে নতুন করে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ৪ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ভবনের আট তলা থেকে পড়ে আহত হন এক শিশু গৃহকর্মী। পরে ৯ বছরের শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার দুই দিন পর শিশুটির মা গৃহকর্তার বিরুদ্ধে মামলা করেন।

গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা আক্তার শিল্পী নামে অন্য একজনকে আসামি করে মামলা করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, নির্যাতনের শিকার ওই শিশুটিকে পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া এবং নিয়মিত খেতে না দেওয়ার অভিযোগ করেছেন তার মা। শিশুটি বাসা থেকে চলে যেতে চেয়েছিল, না পেরে লাফিয়ে পালাতে চেয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT