1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

 নির্বাচনকালীন  দায়িত্ব বর্তমান সরকারই পালন করবে: তথ্যমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩১ Time View

বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকারপ্রধান বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, দেশে শান্তি বিনষ্টের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে। নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। গণতান্ত্রিক দেশে (যেমন জাপান, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স জার্মানি) যে সরকার দায়িত্ব পালন করছে, তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করছে। শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করবে বিএনপি।

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি কদিন আগেই বলেছিলেন— পাকিস্তানই ভালো ছিল। তাই তো ওনারা পাকিস্তানকে অনুকরণ করবে।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ। তারা গর্জন করতে পারে; কিন্তু তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় প্রতিনিধিদল এসেছে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। তাদের আসাটা ইতিবাচক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT