1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার ডিজেল সংকটে লাইটার জাহাজ চলাচল ব্যাহত, চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলের জট ফরিদপুরে একদিনে ২৩ নতুন হাম সন্দেহভাজন রোগী, মৃত্যু নেই পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার

পানি ও বিদ্যুতের জন্য হাহাকার ইউক্রেনে লাখ লাখ মানুষের

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

 বাংলার আকাশ ডেস্কঃ

রাশিয়া কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইতিমধ্যে দেশটির বিদ্যুৎ গ্রিড মারাত্বভাবে ক্ষতিগ্রস্ত হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘জীবনের জন্য-হুমকিপূর্ণ’ পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এবং অনুমান করেছে, এর ফলে লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রায় সব অঞ্চলেই বিদ্যুতের পরিস্থিতি ভয়াবহ। আমরা ধীরে ধীরে ব্ল্যাকআউট থেকে দূরে চলে যাচ্ছি, প্রতি ঘণ্টায় আমরা নতুন গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি।

কিয়েভে রাশিয়ান হামলার ২৪ ঘন্টারও বেশি সময় পর মেয়র ভিটালি ক্লিটসকো বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, রাজধানীর ৬০ শতাংশ বাড়ি এখনও বিদ্যূৎ বিভ্রাটের শিকার হচ্ছে। তবে শহরের কর্মকর্তারা জানিয়েছেন,  পানি পরিষেবা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে।তবে কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, শহরের উপকণ্ঠে ভিশগোরোদে গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছে।

শীতের আগমন এবং রাজধানীতে তাপমাত্রা হিমাঙ্কের ঠিক উপরে থাকা অবস্থায় পাওয়ার গ্রিডের ওপর সর্বশেষ এই আক্রমণ চালানো হয়।

আঞ্চলিক সামরিক প্রশাসনের ওলেহ সিনহুবভ বলেছেন, রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব খার্কিভ অঞ্চলের প্রায় ৩ লক্ষ বাসিন্দা বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎবিহীন ছিল। তবে প্রায় ৭০ শতাংশ গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে।

ইউক্রেন বলেছে, রুশ বাহিনী প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার অভিযোগ করেছে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT