1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার ডিজেল সংকটে লাইটার জাহাজ চলাচল ব্যাহত, চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলের জট ফরিদপুরে একদিনে ২৩ নতুন হাম সন্দেহভাজন রোগী, মৃত্যু নেই পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার

ইউক্রেন নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া: ল্যাভরভ

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মস্কোতে রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা উত্তেজনা প্রশমনের জন্য পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন এখনো ইউক্রন ইস্যুতে আলোচনায় বসতে রাজি আছেন।

ল্যাভরভ আলোচনার  বিষয়বস্তু সম্পর্কে বলেন, সম্ভাব্য সংলাপে সমতার ভিত্তিতে ও বাস্তবতার নিরিখে আলোচনা হলে সমস্যার সমাধান হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রেসিডেন্ট পুতিন গত আট মাসে বহুবার বলেছেন, রাশিয়া আলোচনার দরজা বন্ধ করেনি। কিন্তু পাশ্চাত্যের সরাসরি নির্দেশে  ইউক্রেন আলোচনা থেকে বেরিয়ে গেছে।

পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন।

আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর দাবি মেনে না নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এ অঙ্গীকার করতে হবে যে, সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT