1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View
গ্রিসে প্রদর্শনী চলাকালে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ধোঁয়া ওঠার দৃশ্য
গ্রিসের এথেন্সের অদূরে আকাশে কসরত প্রদর্শনের সময় মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয় এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

গ্রিসে একটি বিমান প্রদর্শনীতে আকাশে কসরত দেখানোর সময় এফ-৪ ফ্যান্টম (F-4 Phantom) মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের অদূরে অবস্থিত একটি বিমানঘাঁটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গ্রিক বার্তাসংস্থা এএনএ (ANA)-র তথ্যমতে, প্রদর্শনী চলাকালে বিমানটি হঠাৎ অনেক উঁচু থেকে নিচে নেমে এসে বিমানঘাঁটিতে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার আগেই বিমানে আগুন ধরে যায় এবং পাইলটদ্বয় বের হওয়ার সুযোগ না পাওয়ায় ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। তবে সৌভাগ্যবশত যুদ্ধবিমানটি দর্শক সারি থেকে কিছুটা দূরে বিধ্বস্ত হওয়ায় কোনো সাধারণ দর্শক হতাহত হননি। সেখানে উপস্থিত এক দর্শকের মোবাইলে ধারণ করা ভিডিওতে দুর্ঘটনার মুহূর্তটি উঠে এসেছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মর্মান্তিক এই ঘটনার পর অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করা হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তাঁর নির্ধারিত বিদেশ সফর বাতিল করে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT