1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি ছবি।
পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান; সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে সাদিয়ার সঙ্গে প্রেম ও বর্তমান দূরত্ব নিয়ে কথা বলেছেন খায়রুল বাসার।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ছোটপর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানকে ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে খোলামেলা কথা বলেছেন অভিনেতা খায়রুল বাসার। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাদিয়া আয়মানের সঙ্গে তার অতীত সম্পর্ক এবং বর্তমান দূরত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

অনুষ্ঠানে খায়রুল বাসার স্বীকার করেন যে, একসময় সাদিয়ার সঙ্গে তার একটি সম্পর্কের ভিত্তি ছিল। তবে সেই সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “সাদিয়ার সঙ্গে প্রেম ছিল। তখন চাইতাম এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিই। তবে ভালো কিছু ভালো রাখা কঠিন হয়ে যায়, মানুষ এটাকে খুব ভালোভাবে নেয় না। সেটার প্রভাবও সম্পর্কের ওপর পড়েছে। এখন মনে হয়, আসলে আমাদের মধ্যে তেমন কিছুই ছিল না।”

তাদের প্রথম পরিচয়ের স্মৃতিচারণ করে এই অভিনেতা জানান, একটি বিজ্ঞাপনের কাজের মাধ্যমে তাদের প্রথম সাক্ষাৎ হয়। শাড়িতে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে পারেন এমন একজন অভিনেত্রীর প্রয়োজনে তিনি নিজেই নির্মাতা সংস্থাকে সাদিয়ার নাম প্রস্তাব করেছিলেন। এরপর থেকে তাদের মধ্যে যোগাযোগ ও সখ্য বাড়তে থাকে।

উল্লেখ্য, গত তিন বছর ধরে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে না। ভক্তদের মাঝে এ নিয়ে নানা প্রশ্ন থাকলেও আলাদাভাবে কাজ করাকেই দুজনের জন্য মঙ্গলজনক মনে করছেন খায়রুল বাসার।

দূরত্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “দর্শকদেরও আমাদের জায়গাটা ভাবা উচিত। আমার কাছে বিষয়টি একদম স্বাভাবিক মনে হয়—আমাদের দুজনের একসঙ্গে কাজ না করাই ভালো। এতে দুজনেই স্বাচ্ছন্দ্যে নিজের মতো কাজ করে যেতে পারব। সত্যি বলতে, আমরা এখন আর সম্পর্কের সেই জায়গায় নেই।”

একসময়ের দর্শকপ্রিয় এই জুটির অনস্ক্রিন রসায়ন এবং পর্দার বাইরের সম্পর্কের আলোচনা যে এখনো ভক্তদের কৌতূহলের শীর্ষে রয়েছে, খায়রুল বাসারের এই বক্তব্যের মাধ্যমে তা আবারও প্রকাশ্যে এলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT