1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

যুদ্ধে ইউক্রেন প্রতিদিন ২০০ জন পর্যন্ত সেনা হারাচ্ছে: জেলেনস্কির উপদেষ্টা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৪৬ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী বলেছেন, যুদ্ধের ময়দানে ইউক্রেন প্রতিদিন ১০০-২০০ সৈন্য হারাচ্ছে।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এ তথ্য জানান। জেলেনস্কির এই ঘনিষ্ঠ সহযোগী বলেন, দোনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড করতে ইউক্রেনের শত শত পশ্চিমা আর্টিলারি ব্যবস্থা প্রয়োজন। এ মুহূর্তে কিয়েভ মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি না বলেও মন্তব্য করেন তিনি।

মিখাইলো পদোলিয়াক বলেন, রাশিয়া দোনবাসের দখল নিতে মরিয়া। এ কারণে তারা ইউক্রেনীয় সেনাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করছে। অঞ্চলটিতে রুশ সেনারা সব ধরনের অপরমাণু অস্ত্র— ভারি আর্টিলারি, মাল্টিপল রকেটলঞ্চার সিস্টেমস এবং বিমান হামলা চালাচ্ছে।

পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এত বেশি সেনা নিহত হওয়ার কারণ, ইউক্রেন-রুশ সেনাদের মধ্যে সম্পূর্ণ বৈসাদৃশ্য।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT