1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব| ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফরিদপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ Time View
দুর্ঘটনার প্রতীকী ছবি

দুর্ঘটনার প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফুকরা ঈদগাঁয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এস এস ইব্রাহিম শেখ (৪৬) উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের শারীরিক বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদী গ্রামের আবদুর রউফ শেখের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা।

যোগারদিয়া উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে যোগারদিয়া স্কুল থেকে মোটরসাইকেল চালিয়ে সালথা উপজেলা কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন ইব্রাহিম। ফুকরা ঈদগায়ের সামনে এলে বিপরীত দিক থেকে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকই গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

আহত আরেক মোটরসাইকেল আরোহীর নাম বাশার খালাসী (৪০)। তিনি সালথার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের বাসিন্দা। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বলেন, ইব্রাহিম শেখের মরদেহ বাড়িতে আনা হয়েছে। তাঁর নিহত হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরাসহ এলাকার লোকজন শোকাহত।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT