1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

গোপালগঞ্জ সদর উপজেলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলের ধাক্কায় পড়ে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রহিমা বেগম (৮৫)।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি দান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছেলে নুরুল গাজীর সঙ্গে পরিবারের অন্য সদস্যদের বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বৃদ্ধা রহিমা বেগমকে ছেলে নুরুল গাজী ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নুরুল গাজী ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT