1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

রাস্তায় গুলি খেয়ে লুটিয়ে পড়লেন কামরুল ইসলাম সেতু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১২৩ Time View

স্টাফ রিপোর্টার:

গত ৪ জুলাই ছাত্র আন্দোলনের উত্তল সময়ে দুপুরে মিরপুর ১০ এর অফিসে যাবার পথে গুলিবিদ্ধ হন মোঃ কামরুল ইসলাম সেতু। সে এস এ টোটাল সলিউশন নামে একটি প্রতিষ্ঠানের সত্যাঅধিকারী ছিলেন। তার কাছে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিবারকে খবর দেয় ঢাকা নিউরোসাইন্স হাসপাতাল। খবর পেয়ে হাসপাতালে সনাক্ত করা হয় কামরুল ইসলাম সেতুর মৃতদেহকে। হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে গুলি লাগার স্থান শেরে বাংলা নগর থানায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট মিরপুর মডেল থানায় যোগাযোগ করতে বলা হয় । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান আন্দোলনকারীরা থানা জ্বালিয়ে দিয়েছে এই মর্মে মামলা গ্রহণ করা সম্ভব না বলে জানায়। কোন উপায়ান্তর না দেখে পরিবারের সবাই কামরুল ইসলাম সেতুর লাশ নিয়ে তার নিবাস ফরিদপুরের ৯ নম্বর ওয়ার্ড রঘুনন্দনপুর হাউজিং স্টেট এলাকায় চলে আসে এবং আলিপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত তারা কোন থানায় মামলা করতে পারেনি বলে তার পরিবার থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT