1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুরের সাজ সাজ রব

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

 ফরিদপুর প্রতিবেদক

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‌ আগমন উপলক্ষে ‌ ফরিদপুর শহরে ‌ সাজসাজ রব ‌। একই সাথে আগামী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুরে আসছেন এবং নির্বাচনী জনসভায় ফরিদপুর বাশির উদ্দেশ্য ভাষণ দেবেন। সে উপলক্ষে সকাল থেকেই ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি শুরু হয়। শহরের রাজেন্দ্র কলেজ মাঠ ‌ লোকে লোকারণ্য হয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত এখনো লোকজন আসছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় নৌকার পক্ষে ভোট চাইবেন ‌ এবং ফরিদপুরের ‌ চারটি সংসদীয় ‌ আসনের ‌ নৌকার প্রার্থীদের এই মঞ্চে পরিচয় করিয়ে দিবেন, এবং ফরিদপুরের উন্নয়নের ঘোষণা দিবেন আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন সেটাই আশা করছে ফরিদপুরবাসী। ‌ আগামী ৭ জানুয়ারি ‌ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ‌ চারটি আসনে ‌ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে ‌ এমনটি আশা করছে সাধারণ জনগণ। এদিকে জনসভা কে কেন্দ্র করে ফরিদপুর আইন-শৃঙ্খলার প্রস্তুতি যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গেছে। সমাবেশ স্থলে এবং আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায় ‌। এ সংবাদ লেখা পর্যন্ত ফরিদপুর সদর , ইউনিয়ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী রা সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য ফরিদপুরের চারটি আসনের নির্বাচনী দিকনির্দেশনা ‌ এবং আগামী দিনের উন্নয়নে ঘোষণা দেবেন বলে ‌ দলীয় সূত্রে জানা গেছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT