1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ: শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল বাংলাদেশ, পাশে থাকার প্রতিশ্রুতি কাজাখস্তান থেকে এক লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব পেয়েছে বাংলাদেশ হাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব, তদন্তে জানানো হয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে ইরানে হামলায় ১০ নার্স নিহত, চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, চার অঞ্চলে সতর্কতা ইরানে ক্ষমতার দ্বন্দ্ব: সরকার ও সামরিক বাহিনীর টানাপোড়েন, সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন শিশুর হাম হলে যেসব খাবার ভুলেও খাওয়াবেন না

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ১৪টি সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বুধবার (১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।

রাষ্ট্রদূত বলেন, “মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে, যেখানে নারী ও শিশুদের হতাহতের ঘটনা ঘটছে।” তিনি আরও দাবি করেন, ইরান কোনো প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, বরং শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি পাচ্ছে। তার ভাষায়, “যুদ্ধের নামে তারা স্কুল, সাংস্কৃতিক ও সাধারণ স্থাপনায় হামলা চালাচ্ছে, যা মানবাধিকারের পরিপন্থী।”

তিনি আরও বলেন, যুদ্ধের শুরুতে ওমানের মধ্যস্থতায় আলোচনার সুযোগ থাকলেও, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্ররোচনায় সংঘাত শুরু হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং বর্তমানে যুদ্ধ বন্ধের চেষ্টা করছে।

রাষ্ট্রদূত জাতিসংঘের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো শক্তিশালী দেশগুলোর প্রভাবের বাইরে নয়। তিনি ইঙ্গিত করেন, নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে।

শেষে তিনি বলেন, ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না, তবে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং নিজেদের রক্ষা করতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT