1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

বোয়ালমারী উপজেলা বিএনপির আহবায়ক শামসুদ্দিন মিয়া ঝুনুর সংবাদ সম্মেলন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৪০ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর প্রেসক্লাবে বোয়ালমারী উপজেলা বিএনপির আহবায়ক শামসুদ্দিন মিয়া ঝুনুর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার দুপুর ১২:০০ টায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‌ বোয়ালমারী বিএনপির আহবায়ক শামসুদ্দিন মিয়া ঝুনু। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ‌ সাংবাদিকবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ,
গত ১৪/০৮/২০২৪ ইং রোজ বুধবার আওয়ামীলীগ সরকার পতন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশ নেতা তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনার দাবিতে মোঃ শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে আলফাডাঙ্গা বোয়ালমারী হয়ে মুধুখালী উপজেলার আব্দুর রহমান টেকনিক্যাল কলেজের সামনে দীঘলিয়া বাজার গেলে খন্দকার নাছির আওয়ামী লিগের গুন্ডা বাহিনী নিয়ে তাদের শোভাযাত্রায় আক্রমন করে, আক্রমন চালিয়ে মোঃ শামসুদ্দিন মিয়া ঝুনুর গাড়ি সম্পূর্ন ভেঙ্গে দেয়। শোভাযাত্রা ৩০ জন নেতাকর্মীদের গুরুতর আহত করে এবং পরবর্তীতে বোয়ালমারী ফিরলে ২য় বার তাদের গুন্ডা বাহিনীদের দিয়ে তাদের শোভাযাত্রার আরও ৪/৫ জন নেতাকর্মীর উপর আক্রমন চালিয়ে তাদের গুরতর আহত করে।
খন্দকার নাছির আমাদের এলকায় হুমকি দিচ্ছে তার হুকুমের বাইরে কেউ বিএনপি করতে পারবেনা। কেউ যদি তার নেতৃত্বর বাইরে থেকে বিএনপি করতে চায় তাকে পিটিয়ে তার হাতপা ভেঙ্গে দেওয়া হবে ও মামলা দিয়ে তাদের শায়েস্তা করা হবে। আওয়ামিলীদের পরাজিত কুখ্যাত নেতা কর্মীদের সাথে নিয়ে সে এই ধরনের হুমকি দিয়ে চলেছেন। এ সময় তিনি খন্দকার নাসিরের বিগত দিনের কর্মকান্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন । এবং এই ব্যক্তি বিএনপিকে যেন ‌ ক্ষতি করতে না পারে এ ব্যাপারে সাংবাদিক দের ‌ সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবুর রহমান লাবু সাংগঠনিক সম্পাদক বোয়ালমারী উপজেলা বিএনপি, মিনহাজুর রহমান লিপন মিয়া আহ্বায়ক যুবদল বোয়ালমারী উপজেলা, শেখ আজিজুল হক কাউন্সিলর ৩ নং ওয়ার্ড বোয়ালমারী পৌরসভা, মোহাম্মদ শাহিন আহমেদ সভাপতি জাসাস, বোয়ালমারী উপজেলা, মাহবুব হাসান সজীব যুগ্ন আহবায়ক বোয়ালমারী উপজেলা যুবদল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT