1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে জোর প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের বৈঠক ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু, শিক্ষার্থীদের ভোগান্তি কমার প্রত্যাশা হত্যা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করলেন ভাংঙ্গার ইমদাদুল হক বাচ্চু মিয়া। ফরিদপুরে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬ জন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন বৃহস্পতিবার এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ক্যাডেটদের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে জোর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং সেবাগুলো দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবা প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করার কাজ চলছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ ভোক্তা বাজারের কারণে এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ করার উদ্যোগকে স্বাগত জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খানও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT