1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এবলুম চাইনিজ রেস্টুরেন্টে ‌ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় এতে সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এরই অংশ হিসেবে প্রতিমাসের ৫ তারিখে মাসিক সভা মাসিক চাঁদা , নতুন সদস্য অন্তর্ভুক্ত, ছবি প্রদর্শনী প্রতিযোগিতা ‌ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের সদস্যদের তোলা ছবি নিয়ে খুব শীঘ্রই একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে চারজন সদস্যকে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হচ্ছেন ‌ অপূর্ব দাস অসীম, কমিটির অন্য সদস্যরা হলেন হলেন বিজয় পোদ্দার, তামিম ইসলাম ‌,ও আব্দুল মঈন । এ সময় উপস্থিত ছিলেন মহসিন মুন্সি, বিজয় পোদ্দার, জিল্লুর রহমান রাসেল, অপূর্ব দাস (অসীম) মানিক দাস, সঞ্জয় রায়, জাকির হোসেন , তামিম ইসলাম, খালেদা ইয়াসমিন লিপি, শারমিন আক্তার রিমা, মোঃ রুবেল, মাহমুদা ইয়াসমিন এনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT