1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৩৮ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ‌ মাননীয় প্রধানমন্ত্রী ‌ শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শুক্রবার বিকেলে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের ‌আওয়ামী লীগ অফিস কার্যালয়ে ফরিদপুর আওয়ামী লীগের পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝরনা হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, বক্তব্য রাখেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, নুরুল আমিন বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী প্রমূখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ‌ মাননীয় প্রধানমন্ত্রী ‌ জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ‌ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন ‌ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশে উন্নয়ন সাধিত হচ্ছে। অথচ স্বাধীনতা বিরোধী শক্তি ‌এবং বিএনপি-জামাত চক্র বিভিন্ন সময় বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে ‌ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার জন্য ‌ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর তাই এদের বিরুদ্ধে ‌ সাবধান থাকতে হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT