1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ফরিদপুর ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৪০ Time View

বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুরের সাধারণ ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ টেল হার স্টোরি কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ এবং বাইরে ঘটে যাওয়া যৌন হয়রানি ও সামাজিক অবিচার নিরোধে টেল হার স্টোরি কর্মসূচি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফ হোসেন সহকারী অধ্যাপক হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ, উম্মে কুলসুম মাহমুদা প্রভাষক হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ, আতাউর রহমান সহকারী অধ্যাপক হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ সৈয়দা, ফারহান আলী রাজবাড়ী আবুল হোসেন কলেজের প্রভাষক, মাহিয়া মাহি, বিভা , জান্নাত প্রমুখ।
সভায় বিভিন্ন সময়ে বাংলাদেশে নারী, কিশোরী ও শিশুদের উপর যৌন নির্যাতন সহ দের উপরে ঘটে যাওয়া ১১ টি ঘটনা বর্ণনা করা হয়। এবং এর প্রতিকারে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন যেসব নারীরা এ ধরনের যৌন নির্যাতনের শিকার হন তারা অনেকেই উপযুক্ত বিচার পান না। অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটে পরিবারের কোনো সদস্য থেকে। অথচ নারীরা লোক লজ্জা ও সামাজিক নিরাপত্তার কারণে ভয়ে সেগুলোই প্রকাশ করতে পারেন না। বক্তারা এর প্রতিরোধে সর্বস্তরের জনগণের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া এক্ষেত্রে নারীদের জন্য নন্দিতা সুরক্ষা (ভিকটিম কেয়ার), আইনি সহায়তা ব্লাস্ট, ডক্টর দীপ্তি রানী সাহা গাইনোকোলজিস্ট অনুপ্রয়াস নিকটো ফাউন্ডেশন তাদের কর্মসূচি পরিচালনা করবে। সম্পূর্ণ বিনামূল্যে এই সংগঠনগুলো তাদের সেবা করবে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT