1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ফরিদপুর কানাইপুর বাজারে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের ‌অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরের কানাইপুর বাজারে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্রদের ‌ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আজ শনিবার কানাইপুরে বেলা বারোটা থেকে ২ টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় ‌ এবং জেলা প্রশাসক, এর সার্বিক সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এঁর নেতৃত্বে কানাইপুর বাজারে আলুর পাইকারি দোকান, পেঁয়াজ, শুকনা খাদ্য চিড়া, মাংস ও ঔষধের দোকানে তদারকি করা হয়। আলুর পাইকারি দোকানে পাকা ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় মেসার্স তালুকদার ট্রেডার্সকে ৫০০০ টাকা, মাংসের মূল্য তালিকা না থাকায় জাহিদের মাংসের দোকানকে ১০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকা ও যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স সৈনিক মেডিকেল হলকে ৮০০০ টাকা সহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। আলু পাইকারি ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে যা আগের তুলনায় দাম কমেছে আজ। এছাড়াও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারীদের মধ্যে উপস্থিত ছিলেন ‌ রুবেল মাহমুদ হৃদয়, জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT