1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ছে না: প্রধানমন্ত্রীর বার্তা ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ইরানের ৫ কঠোর শর্ত ফরিদপুরে চাঞ্চল্য: সাবেক এমপি প্রার্থীর বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ মাদারীপুরে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ ঈদ শেষে ঢাকামুখী মানুষের ভিড়, সদরঘাটে ব্যস্ততা দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি ভয়াল ২৫ মার্চ আজ: জাতীয় গণহত্যা দিবস পালিত ফরিদপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন আগামীকাল

ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

বক্তারা ২৫ মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও কর্মী এবং সাধারণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT