বাংলার আকাশ ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ফরিদপুরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুরের উদ্যোগে আগামীকাল শহরের স্বাধীনতা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে— ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর আবৃত্তি সংসদ, অরণি ফরিদপুর, বাংলা থিয়েটার ফরিদপুর, উদীচী শিল্পী গোষ্ঠী ফরিদপুর, উড়ানী নাট্য দল ফরিদপুর, চাঁদের হাট ফরিদপুর, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা ফরিদপুর এবং বৈশাখী নাট্য গোষ্ঠী ফরিদপুর।
আয়োজকরা জানান, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নাট্য পরিবেশনা ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।