বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।
গতকাল বিকেল ৫টার দিকে শহরে আয়োজিত এ সমাবেশে নেতারা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত এই চুক্তি বাতিলের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি রফিকুজ্জামান লায়েক, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, সাবেক সভাপতি আযাদ আবুল কালামসহ অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।