1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ফরিদপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের কর্মবিরতি পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ Time View

সুজাউজ্জামান জুয়েলঃ
সরকারের সকল মন্ত্রানলয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন- ইঞ্জিরিয়ারিং ডিগ্রীধারী সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরে কর্মবিরতি পালন করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা । মঙ্গলবার বেলা ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থা নিয়ে আধা বেলা কর্মবিরতি পালন করা হয়। এর আগে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা জেলা প্রশাসক চত্ত¡রে একই দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার মোঃ জাবির হোসেন, মোঃ রাইসুল ইসলাম, আখিঁ মনি, হারুনার রশিদ, জেলা পরিষদের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার মোঃ ইব্রাহিম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার টি আলম, সড়ক বিভাগের সার্ভেয়ার শিপন আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য দাবী জানিয়ে আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন আধা বেলা এ কর্মবিরতি চালিয়ে যাবেন। তাদের এ যৌক্তিক দাবী মানা না হলে আগামী রবিবার থেকে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তারা। কর্মবিরতি চলাকালে ফরিদপুর জেলার ৯টি উপজেলা ছাড়াও রাজবাড়ী জেলার বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT