1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ফরিদপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজেন্দ্র কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৫ Time View

ফরিদপুর শহরের মদনখালীর সুইচগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সালেহ আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

আজ দুপুর ১ টার  দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।

সালেহ আহমেদ শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, একটি ডুবুরি দল উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামের এক কলেজছাত্রও ওই সুইচগেট গেট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের দু’দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। । ওই ঘটনার পর সুইচগেট এলাকায় পানিতে না নামতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT