বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর শহরের চকবাজার মসজিদের পাশে ফুটপাতের অস্থায়ী বাজারে ঈদুল ফিতরকে সামনে রেখে পাঞ্জাবি ও অন্যান্য পোশাক বিক্রি শুরু হয়েছে।
প্রায় ৩০–৪০টি ছোট দোকানে নানা রঙ ও ডিজাইনের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। দাম ৩০০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে রাখা হয়েছে। এছাড়া ১০০ টাকার মধ্যে শার্ট এবং ২৫০–৮০০ টাকার মধ্যে জুতা ও স্যান্ডেলও পাওয়া যাচ্ছে।
বিক্রেতারা বলেন, সাধারণ মানুষ যাতে স্বল্প খরচে ঈদের কেনাকাটা করতে পারেন, তার জন্যই তারা কম দামে পণ্য বিক্রি করছেন। শুরুতে ক্রেতার সংখ্যা কম থাকলেও এখন ভিড় বেড়েছে।
ক্রেতারা জানান, এখানে মার্কেটের তুলনায় ভালো মানের পোশাক কম দামে পাওয়া যাচ্ছে। দোকানিরা আশা করছেন, চাঁদ রাত পর্যন্ত এই বেচাকেনা চলবে।