1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ফরিদপুরে নিরাপদ সবজি মেলার উদ্বোধন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
 স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ফরিদপুরে কীটনাশক ছাড়া নিরাপদ সবজি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা  সাড়ে ১১ টায় হাজী শরীয়তুল্লাহ বাজার চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন  করেন  ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও হাজী শরিয়তুল্লাহ বাজারের সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্যা।
ইউএসএইড এর অর্থায়নে এবং ক্যামোনিক্স ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ”ফিড দ্যা ফিউচার বাংলাদেশ হর্টিকালচার, ফ্রুুটস এন্ড নন-ফুড ক্রপস অ্যাক্টিভিটিভ এর সহায়তায নিরাপদ সবজি মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসি এগ্রো লিঃ এর পরিচালক খন্দকার হামিদুল ইসলাম।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিসি এগ্রো লিঃ এর পরিচালক কাজী আশরাফুল হাসান।
এসময় বক্তারা প্রকল্পের উদ্দেশ্য ও নিরাপদ সবজির গুরুত্ব উল্লেখ করেন। অনুষ্ঠানে জনস্বাস্থের জন্য নিরাপদ সবজির গুরুত্ব এবং কৃষিতে নিরাপদ সবজির চাহিদা ও নিরাপদ সবজি চাষাবাদের মাধ্যমে কৃষকদের লাভজনক হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়।  বর্তমানে বাংলাদেশ তথা সারাবিশ্বব্যাপী নিরাপদ খাদ্য এবং নিরাপদ সবজির বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে। এসডিসি এগ্রো লি: যেভাবে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে নিরাপদ সবজি উৎপাদন করে বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করছে তা অবশ্যই প্রশংসার দাবীদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT