1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ১০০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ফরিদপুরে তরুণীকে পতিতালয়ে বিক্রির অভিযোগ, তিনজন গ্রেপ্তার ঢাকার পশুর হাট ইজারায় আলোচনার ঝড়, রাজনৈতিক পরিচয় নিয়ে দাবি–পাল্টা দাবি ফরিদপুরে ঈদুল আজহা ঘিরে আইনশৃঙ্খলা সভা, নিরাপদ হাট ও সড়ক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা ৪৪তম বিসিএস নন-ক্যাডার ফল: ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল, শিক্ষাগত যোগ্যতার ঘাটতিই মূল কারণ হিলি কামারপল্লীতে ঈদবাজারের চাপ, হাতুড়ির টুংটাং শব্দে মুখর চারপাশ ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ধর্ষণের স্বীকারোক্তির পরও শাস্তি বিলম্ব কেন—প্রশ্ন কনক চাঁপার ফাইনাল মানেই ‘দিবু’ ম্যাজিক, আবারও শিরোপার নায়ক এমি মার্টিনেজ

ফরিদপুরে তরুণীকে পতিতালয়ে বিক্রির অভিযোগ, তিনজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর শহরের রথখোলা এলাকায় এক তরুণীকে পতিতাপল্লীতে বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর বাড়ি বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলায়। তিনি ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে বসবাস করে একটি পোশাক কারখানায় কাজ করতেন। অভিযুক্তদের সঙ্গে পরিচয়ের পর বিয়ে ও ভালো চাকরির আশ্বাসে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়।
গত ১৪ মে থেকে শহরের শিবরামপুর এলাকার একটি ভাড়া বাসায় ওই তরুণীকে রাখা হয়। পরে ২১ মে সকালে তাকে রথখোলা পতিতাপল্লীতে নেওয়া হলে তিনি বিষয়টি বুঝতে পেরে সেখানে প্রবেশে অস্বীকৃতি জানান। এ সময় অভিযুক্তরা জোরপূর্বক তাকে ভেতরে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করে পালিয়ে আশপাশের লোকজনের কাছে আশ্রয় নেন।
স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার এবং অভিযুক্তদের থানায় নিয়ে যায়।
ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT