1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ফরিদপুরে ওলামা মাশায়েখ এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

স্টাফ রিপোর্টার-
ফরিদপুরে আজ কবি জসীমউদ্দীন হলে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে উলামা মাশায়েখের করণীয় শীর্ষক আলোচনায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বসাধারণকে এগিয়ে আসতে বলা হয় এবং ইসলামের আইন অনুসারে দেশ পরিচালনার কাজে সকলকে নিয়োজিত থেকে কোন ধরনের উস্কানি বা কোন ধরনের দেশবিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়। এদেশ সবার এজন্য সকলকেই দেশ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সম্মানিত উপদেষ্টা সম্মিলিত ওলামা মাশায়েক পরিষদ।
কোরআন তেলোয়াত এবং উদ্বোধনী বক্তব্য অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান বাকিগঞ্জ কামিল মাদ্রাসার মাধ্যমে শুরু করা হয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মুফতি আমির হামজা, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুল হামিদ, ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী, মুফতি ফখরুল ইসলাম, এ এইচ এমন হামিদুর রহমান আজাদ। হাফেজ মাওলানা এনামুল হাসান, মাওলানা শাহ আব্দুল মতিন, হাফেজ মাওলানা হাফিজুর রহমান, হাফেজ মাওলানা সোলায়মান ফারুকী, মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা আমজাদ হোসাইন, মুফতি আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, অধ্যক্ষ মাওলানা বদর উদ্দিন, সাইয়াদুল আবরার সিফাত, আবরার নাদিম ইতু , মোঃ আব্দুল হাদী। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT