1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন চেয়েছেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

বুধবার (২২ এপ্রিল) প্রসিকিউশন সূত্রে জানা যায়, ট্রাইব্যুনাল-১ এ এ মামলার শুনানিতে তার জামিন আবেদন উপস্থাপন করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। তবে প্রসিকিউশন পক্ষ সময় চাইতে পারে বলে জানা গেছে।

কারাগার থেকে সাইফুল ইসলামসহ আরও দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন রবিউল ইসলাম এবং রাঙামাটির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় নরসিংদীতে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় আরও কয়েকজন প্রশাসনিক কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

পরবর্তীতে ২০২৫ সালের ১৪ এপ্রিল নরসিংদীতে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখায় ট্রাইব্যুনাল।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন করা হতে পারে বলে প্রসিকিউশন সূত্র জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মরদেহ নিয়ে মিছিল চলাকালে আরও প্রাণহানির ঘটনা ঘটে। পুরো আন্দোলনকালীন সময়ে নরসিংদীতে প্রায় ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT