1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ জন পরীক্ষার্থী এবং ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ওইদিন থেকেই সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১১ হাজার ৮৯০ জন, মাদ্রাসা বোর্ডে ১১ হাজার ২১১ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বহিষ্কারের ক্ষেত্রে সাধারণ বোর্ডে ২ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। এছাড়া কারিগরি বোর্ডে দায়িত্বে থাকা ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অনুপস্থিতির হার প্রায় ১ দশমিক ৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে এ হার ৪ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে প্রায় ১ দশমিক ৯৩ শতাংশ।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের বেশি। দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সন্তোষজনক পরিবেশে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT