দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩, ২১ মরদেহ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর
Reporter Name
-
Update Time :
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
-
৪১
Time View
বাংলার আকাশ ডেস্ক :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১১ নারী, ৮ শিশু ও ৪ পুরুষ। ইতিমধ্যে ২১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—
- রেহেনা আক্তার (৬১), ইসমাইল হোসেন খানের স্ত্রী, রাজবাড়ী পৌরসভা
- মর্জিনা খাতুন (৫৬), মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী, কুষ্টিয়া
- রাজীব বিশ্বাস (২৮), হিমাংশু বিশ্বাসের ছেলে, কুষ্টিয়া সদর
- জহুরা অন্তি (২৭), ডা. আবদুল আলীমের মেয়ে, রাজবাড়ী
- কাজী সাইফ (৩০), কাজী মুকুলের ছেলে, রাজবাড়ী
- মর্জিনা আক্তার (৩২), রেজাউল করিমের স্ত্রী, গোয়ালন্দ
- ইস্রাফিল (৩), দেলোয়ার হোসেনের ছেলে, কুষ্টিয়া
- সাফিয়া আক্তার রিন্থি (১২), রেজাউল করিমের মেয়ে, গোয়ালন্দ
- ফাইজ শাহানূর (১১), বিল্লাল হোসেনের মেয়ে, কালুখালী
- তাজবিদ (৭), কেবিএম মুসাব্বিরের ছেলে, রাজবাড়ী
- আরমান খান (৩১), আরব খানের ছেলে, বালিয়াকান্দি
- নাজমিরা জেসমিন (৩০), আব্দুল আজিজের স্ত্রী, কালুখালী
- লিমা আক্তার (২৬), সোবাহান মণ্ডলের মেয়ে, মিজানপুর
- জোছনা (৩৫), মান্নান মন্ডলের স্ত্রী, বড় চর বেনি নগর
- মুক্তা খানম (৩৮), জাহাঙ্গীর আলমের স্ত্রী, গোপালগঞ্জ
- নাছিমা (৪০), নূর ইসলামের স্ত্রী, দিনাজপুর
- আয়েশা আক্তার সুমা (৩০), মো. নুরুজ্জামানের স্ত্রী, ঢাকা
- সোহা আক্তার (১১), সোহেল মোল্লার মেয়ে, রাজবাড়ী
- আয়েশা সিদ্দিকা (১৩), গিয়াস উদ্দিন রিপনের মেয়ে, কুষ্টিয়া
- আরমান (৭ মাস), নুরুজ্জামানের ছেলে, ঝিনাইদহ
- আব্দুর রহমান (৬), আব্দুল আজিজের ছেলে, কালুখালী
- সাবিত হাসান (৮), শরিফুল ইসলামের ছেলে, দাদশী, রাজবাড়ী
- আহনাফ তাহমিদ খান (২৫), ইসমাইল হোসেন খানের ছেলে, রাজবাড়ী
ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান জানান, বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকৃত মরদেহের মধ্যে ২১টি ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে; বাকি দু’টির জন্য অপেক্ষা চলছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category