1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ডিমের দামে কারসাজি করায় একতা ট্রেডার্সকে জরিমানা ফরিদপুর ভোক্তা অধিদপ্তরের

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ডিমের দামে কারসাজি করায় একতা টেডার্স নামক এক প্রতিষ্ঠানকে ‌ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে শহরের চকবাজারে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের ‌ সরকারি পরিচালক সোহেল শেখ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যাটেলিয়ান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ বাহিনী উপস্থিত ছিলেন। অভিযানে প্রতি পিস ডিমের ধার্য মূল্য ১১.৮৭ টাকা থেকে বেশি দামে ডিম বিক্রয়, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা এবং ডিমের দামে কারসাজি করায় একতা ট্রেডার্সকে জরিমানা আরোপ করা হয়েছে। ডিমের ডিলার পয়েন্ট, পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। ডিমের খুচরা সর্বোচ্চ মূল্য ১১.৮৭ টাকা সকল দোকানে মূল্য তালিকায় প্রদর্শন করা এবং ডিমের সরকারী মূল্য ভোক্তা পর্যায়ে বাস্তাবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। পেঁয়াজ কৃষক পর্যায়ে ৯০ টাকা, খুচরা পর্যায়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT