1. admin@banglarakash.com : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

জাসাস ফরিদপুর বিভাগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ Time View
জাসাস ফরিদপুর

বাংলার আকাশ ডেস্কঃ
আজ শনিবার সকাল ১১,৩০ মিনিটে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফরিদপুর বিভাগে সাংগঠনিক সফর এবং জাসাস ফরিদপুর বিভাগের প্রস্তুতি সভা সফল করার লক্ষ্যে  সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শহরের কাঠপট্টিতে অবস্থিত বিএনপি অফিসে এ উপলক্ষে এক আলোচনা সভায় জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট সৈয়দ রাশিদূল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রধান বক্তা ছিলেন , জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট লিয়াকত আলি, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন , মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম রতন, এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জাসাসের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম লিটন,
গোপালগঞ্জ জেলার আহ্বায়ক জাকারিয়া ইসলাম মিরাজ, শরীয়তপুর জেলার আহবায়ক এস এম সুলতান নাসির, রাজবাড়ী জেলার আহ্বায়ক আশরাফুল আলম, মাদারীপুর জেলার আহ্বায়ক এরশাদুল হক মিরাজ, মাদারীপুর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক জুম্মন হোসেন গোপালগঞ্জ জেলার সদস্য সচিব মাসুদ মোল্লা, রাজবাড়ী জেলা সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, শরীয়তপুর জেলার সদস্য সচিব মনজুর হাসান মঞ্জু। এ সময় ফরিদপুর জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, মহানগর জাসাস এর নেতা মোহাম্মদ শাহিন হক, জেলা জাসাস এর সদস্য মোহাম্মদ লিটন, মাসুদ রানা, দেওয়ান মাসুম, রাজ্জাক সুজা, প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন। গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন ঘটেছে।
আমরা আন্দোলন করেছি নির্যাতিত হয়েছি কারাবরণ করেছি, আর তাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।
বিগত সরকার বিরোধী দলের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছিলেন তারা জনগণের ভোট ও ভাতের অধিকার হতে বঞ্চিত করেছিলেন। আর তাই ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে।
বক্তারা বলেন আগামীতে বিএনপিকে আবারো ক্ষমতায় আনতে হবে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে কাজ করতে হবে। আমাদের মধ্যে যেন কোন বিভাজন না থাকে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারা আওয়ামী দোসর দের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছেন তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে। বিএনপি’র যে সমস্ত লোক গত ১৭ বছরে ‌ আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছে কারা বরণ করেছে, আহত হয়েছে তাদের গুরুত্ব দিতে হবে। কোন ভাড়া করা লোককে দিয়ে সংগঠন পরিচালনা করা যাবে না ।
এর আগে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় ফরিদপুর জেলা সহ আশেপাশের চারটি জেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT