1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু এস এ মান্নান স্কুল অ্যান্ড কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা! ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ! সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে

ঘুস না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

ঘুস না দেওয়ায় এক সপ্তাহ ধরে এক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ফখর উদ্দিনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার মুরাদপুর গ্রামে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ (পবিস)-এর জিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা বলেন, এক মাস আগে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে বাসায় বিদ্যুৎ সংযোগ পাই। এক মাস পর হঠাৎ গত সপ্তাহে নাচোল পবিসের লোকজন আমার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমি নাচোল পবিসের ডিজিএম ফখর উদ্দিনের কাছে বাড়ির সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে চাইলে তিনি আমাকে বলেন, তুমি অবৈধভাবে সংযোগ নিয়েছ, তাই ঘুস না দিলে সংযোগ পাবে না।

আমি ডিজিএমকে ঘুস দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে তার অফিস থেকে বের করে দেন। পরে পরিত্রাণ পাওয়ার আশায় চাঁপাইনবাবগঞ্জ পবিসের জিএম বরাবর লিখিত অভিযোগ দিই।

এ বিষয়ে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফখর উদ্দিন বলেন, গোলাম মোস্তফা অবৈধভাবে সংযোগ নিয়েছিল। তা ছাড়া অন্যের জমির ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়ায় গোলাম মোস্তফার বিরুদ্ধে অফিসে অভিযোগ দিয়েছে এক জমির মালিক।

কিন্তু গোলাম মোস্তফাকে প্রথমে অবৈধ সংযোগ তো আপনারাই দিয়েছিলেন— এমন প্রশ্নের জবাবে ডিজিএম বলেন, আমার অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও লাইনম্যানের কারণে এমনটি হয়েছে। তবে গোলাম মোস্তফার কাছে ঘুস চাওয়ার বিষয়টি সত্য নয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যৎ সমিতির জিএম ছানোয়ার হোসেন যুগান্তরকে বলেন, গোলাম মোস্তফার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT