বাংলার আকাশ ডেস্ক :
ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলে-মেয়েদের নিয়ে আগে থেকেই বাড়ি ফিরছেন।
যাত্রী চাপ থাকা সত্ত্বেও কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি এবং সব ট্রেন যথাসময়ে ছাড়েছে। যাত্রীরা এ কারণে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কয়েকটি ট্রেনে বগি নম্বর না থাকায় কিছু যাত্রী ভোগান্তির সম্মুখীন হয়েছেন।