1. admin@banglarakash.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন, সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে বলা হয়েছে। এই আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আগামী বছরের মার্চ মাসে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।

দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT