1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

সারা দেশে ইউনিয়ন পর্যন্ত কমিটি করবে হেফাজত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৭০ Time View

সারা দেশে জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কারাবন্দী হেফাজত নেতাদের আইনি সহায়তা দিতে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সভা শুরু হয়ে বেলা ২টায় শেষ হয়। হেফাজতের দায়িত্বশীল সূত্র জানায়, সভায় সংগঠনের নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। পরে এ বিষয়ে সরকারি পর্যায়ে চেষ্টা-তদবিরের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন হেফাজতের নায়েবে আমির মিজানুর রহমান চৌধুরী ও মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস ও প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT