1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়ায় ১৪ দফা, স্বাক্ষর হতে পারে শুক্রবার যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, মার্চের পর সর্বনিম্নে ব্রেন্ট

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ১৬১ রানের টার্গেট তাড়া করেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ওভারে মাত্র ১০ রান করতে পারেনি গত মাসে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেওয়া অস্ট্রেলিয়া।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ব্যাটিংয়ে ছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। তার মতো একজন তারকা ব্যাটসম্যান থাকা সত্ত্বেও শেষ ওভারে ১০ রান করতে পারেনি অসিরা।

শেষ ওভারে অস্ট্রেলিয়া মাত্র ৩ রানে ম্যাথু ওয়েডের উইকেট হারায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৬ রানে জিতে যায় ভারত তারকাহীন ভারত।

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির মতো তারকাদের ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতল ভারত।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৮ রান করেও পরাজয় এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ২৩৬ রানের টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়া হারে ৪৪ রানে।

তৃতীয় ম্যাচে ভারতের ছূড়ে দেওয়া ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে ১৭৫ রান তাড়ায় অস্ট্রেলিয়া হেরে যায় ২০ রানে।

আজ রোববার বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে ভারত। টার্গেট তাড়ায় ৬ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT